September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন

বি. এম. জুলফিকার রায়হান, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সভাপতি অচিন্ত্য সাহা, সম্পাদক জাহিদুর রহমান- তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠন

সহকারি অধ্যাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অচিন্ত্য সাহাকে সভাপতি এবং শিক্ষক ও সাংবাদিক গাজী জাহিদুর রহমানকে সাধারন সম্পাদক মনোনিত করে তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

গত ২৬ নভেম্বর ২৫ তারিখে দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যলয়ের পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ স্বাক্ষরিত পত্র সূত্রে এই তথ্য জানা গেছে। ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে উন্নয়ন কর্মী গুলশান আরা এবং সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হানকে সহ-সভাপতি মনোনিত করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে যথাক্রমে ব্যবসায়ী নয়ন কুমার ভদ্র, শিক্ষক রহিমা খাতুন, উন্নয়ন কর্মী ও স্বেচ্ছাসেবক এস.এম. নাহিদ হাসান, শিক্ষক নাজনীন আক্তার কেয়া এবং পরিবেশ কর্মী রাশেদ বিশ্বাসকে মনোনিত হয়েছেন।

৩ বছর মেয়াদী এই কমিটি তালা উপজেলায় দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুনীতির বিরুদ্ধে গনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে বলে সূত্রে জানানো হয়।

এদিকে, নব-গঠিত তালা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কমিটির সভাপতি অচিন্ত্য সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারন সম্পাদক গাজী জাহিদুর রহমান’র পরিচালনায় সভায় সহ-সভাপতি বি.এম. জুলফিকার রায়হান, সদস্য নাহিদ হাসান ও রাশেদ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় ৯ ডিসেম্বর দুর্নীতি প্রতিরোধ দিবস পালন সহ কমিটির করনীয় ও বর্জনীয় বিষয়ে আলোচনা হয়। সভা শেষে নেতৃবৃন্দ সদ্য যোগদানকারী তালা উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং যথাযথ ভাবে দুর্নীতি প্রতিরোধ দিবস পালনের উপর আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ