July 25, 2026, 6:01 pm
শিরনাম :
মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন

ইরানের পুরোনো সোনাখনি শাদানে মিলল বিশাল সোনার মজুত

আর্ন্তজাতিক ডেস্ক

দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের জন্য নতুন এক আশার আলো নিয়ে এসেছে মাটির নিচে লুকিয়ে থাকা এক বিশাল ধনভান্ডার।

সোমবার (১ ডিসেম্বর) স্থানীয় সূত্রের বরাতে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যমগুলোতে জানানো হয়েছে, ইরানের পুরোনো সোনাখনি শাদানে সন্ধান মিলেছে বিশাল সোনা মজুতের। এই আবিষ্কার দেশের দুর্বল অর্থনীতিতে নতুন করে গতি সঞ্চারের সুযোগ তৈরি করেছে।

কুর্দিস্তান টুয়েন্টিফোর ও ফার্স নিউজের প্রতিবেদনে জানা যায়, ইরানের অন্যতম ১৫টি সোনাখনিগুলোর মধ্যে এই শাদান খনিটির গুরুত্ব অনেক। এটি পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত এবং বেসরকারি মালিকানাধীন। যদিও ঠিক কী পরিমাণ সোনা পাওয়া যেতে পারে, সেই তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে এই সন্ধানকে জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, উত্তর-পশ্চিমাঞ্চলের জারশোরান হলো ইরানের সবচেয়ে বড় সোনাখনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ