September 15, 2026, 3:44 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা পরিষদের মাল্টিপারপাস হল নির্মান কাজ ৯১২ দিনের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও ৭ বছরেও শেষ হয়নি

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে ১ হাজার আসন বিশিষ্ট জেলা পরিষদের অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মান ৮ নভেম্বর ২০১৮ সালে শর্ত মোতাবেক ৯১২ দিনের কাজ ৭ বছরের শেষ হয়নি।কেন নির্মান কাজ শেষ হয়নি তার সুদোত্তর কেউ দিতে পারেনি ।

মাল্টিপারপাস হল নির্মান প্রকল্পে কোটি কোটি টাকা লোপাট হয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন।হল রুমটি নির্মানকাজ সম্পন্ন হলে ময়মনসিংহে এটিই হতো প্রথম এক হাজার আসন বিশিষ্ঠ হল রুম । চলমান কাজে সাইনবোর্ড থাকার কথা থাকলেও খুঁজে পাওয়া যায়নি ।

ময়মনসিংহে স্থানীয় সরকার বিভাগ ও ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে শহরের পাটগুদাম এলাকায় ৮৯ শতাংশ জায়গায় প্রথম ১ হাজার আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম – মাল্টি পারপাস হল নির্মান কাজ ৮ নভেম্বর ২০১৮ সালে রুটস মার্কস (জেভি) নামক প্রতিষ্ঠানকে ১৭ কোটি ৭৮ লাখ ১১ হাজার টাকা চুক্তিতে প্রদান করা হয়।ওই প্রতিষ্টানটি ৮মে ২০২১ অর্থাৎ ৯১২ দিনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও করোনায় তা সম্ভব হয়নি ।

প্রতিষ্টানটিকে ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত সময় বাড়িয়ে দেয়া হয়েছিল। সময় প্রায় ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছিল বলে প্রতিষ্টানটি দাবি করেছিল তবে কাজের মান নিয়ে স্থানীয়রা অনেকে প্রশ্ন তুলেছে । এর পর বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় শুধু বাড়ানো হয়েছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান এটি এখন ৩০ কোটি ছাড়িয়েছে তবে এখন পর্যন্ত বিদ্যুৎ এর সংযোগ দেয়া হয়নি এভাবে যন্ত্রপাতি পড়ে থাকলে নষ্ঠ হওয়ার সম্ভবনা রয়েছে । এ বিষয়ে বারবার তথ্য চেয়েও পাওয়া যাচ্ছে না ।

ময়মনসিংহ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ থেকে পটুয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছেন।

ময়মনসিংহে হল রুম আরো কয়েকটি থাকলেও এক হাজার আসন বিশিষ্ট হল রুম এটিই প্রথম। বড় হল বিভাগীয় শহরে না থাকায় বড় সামাজিক ও প্রতিষ্ঠান গুলোর অনুষ্ঠান বাধ্য হয়ে ৭৫০ আসন বিশিষ্ঠ পাবলিক হল ব্যবহার করতে হয় । ৯১২ দিনের কাজ কেন সম্ভব হয়নি এর সুদোত্তর কেও দিতে পারেনি ।

উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রউফ জানান হলটি শুরুতেই কিছু জটিলতা ছিল করোনা কিছুটা পিছিয়ে দিয়েছে। এখনতো প্রায় কাজ শেষ,যেহেতু এটি বড় হল রুম সাব স্টেশন প্রয়োজন বিদুৎতের সংযোগ হলেই হল রুমটি উদ্ধোধন হবে।এ বিষয়ে জেলা পরিষদের সাবেক নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদারের বক্তব্য মতে এর কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ