September 15, 2026, 6:50 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল; সুস্থতা কামনা

তরফদার রবিউল ইসলাম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে সেক্রেটারি জেনারেল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে ৩০ নভেম্বর (রবিবার) রাতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

এ সময় তাঁকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্ঠা জনাব মাহফুজ আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আউয়াল মিন্টু, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান, শিমুল বিশ্বাস ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা।

মিয়া গোলাম পরওয়ার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার চলমান চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সম্পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি ও ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ