July 25, 2026, 5:49 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

৩০ নভেম্বর রবিবার আদিনা ফজলুল হক সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনালে ইতিহাস বিভাগ ১-০ গোলে দর্শন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিবছরের মতো এবারও আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে মোট ১০টি দল অংশগ্রহণ করে।

একাদশ শ্রেণি, টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম ও সম্মানিত প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার। আরোও উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মোহাঃ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ড. মোঃ লুৎফর রহমান, কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি মানিক, রউফ ও সেলিম।

ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় ইতিহাস বিভাগের পক্ষে ম্য্যাচের একমাত্র গোলদাতা মাসুম পারভেজ। ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হয় শাকিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ