July 25, 2026, 9:10 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার ড. মো: জিললুর রহমান।

তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৩তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তাঁর ১৮ তম BCS এর মাধ্যমে ১৯৯৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান। যোগদানের পর থেকে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ মিশনে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন তিনি। তিনি বগুড়া’র কৃতি সন্তান।

রোববার (৩০ নভেম্বর) বেলা ১২ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স অডিটর রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যোগদানকৃত নবাগত কমিশনার ড. মোঃ জিললুর রহমান বলেন, প্রথমেই জুলাইয়ে আহত যারা তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের প্রতি দোয়া এবং দ্রুত সুস্থতার কামনা করেন তিনি। রাজশাহী মহানগরীর সম্মানিত নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা সমুন্নত রাখা এবং একটি নিরাপদ শহর গড়ে তোলা অঙ্গীকার করেন। এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি রাজশাহীর সম্মানিত নাগরিক সমাজ, গণমাধ্যম ও প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, রাজশাহী মহানগরীকে ল মেনে চালানোর চেষ্টা করব। এখন সঠিকভাবে জনগনের স্বার্থে যা যা করা লাগে আমি করবো।

সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শগুলো তিনি মন দিয়ে শুনেন এবং তা মেনে কাজ করার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ