July 25, 2026, 7:32 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজাপুরে পুনরায় চালু হয়েছে প্যাথলজি ও ল্যাবরেটরি পরীক্ষা সেবা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় প্যাথলজি বিভাগ ও ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা সেবা চালু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. আবুল খায়ের রাসেল এর অক্লান্ত পরিশ্রম ও উদ্যোগের ফলে স্থানীয় জনগণ এবার আরও সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারছেন।

ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো রাজাপুরের সাধারণ রোগীরা যাতে নিজেদের প্রয়োজনীয় সব ধরণের ল্যাবরেটরি পরীক্ষা সহজে ও মানসম্মতভাবে করতে পারেন। প্যাথলজি ও ল্যাব সেবা পুনরায় চালু হওয়ায় আমরা আশা করি স্বাস্থ্যসেবা আরও জনগণমুখী ও ফলপ্রসূ হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা চালু হওয়ায় রোগীরা এখান থেকেই প্রয়োজনীয় সকল প্রকার ল্যাবরেটরি পরীক্ষা করাতে পারবেন।

ডা: রাসেল জানান, রক্ত পরীক্ষা। যেমন, Cbc, Rbs, Sgpt, Billirubin, CRP, RA test, Blood grouping। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল ও ঝালকাঠি সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীরকে সার্বিক সহায়তা ও দিকনির্দেশনার জন্য ধন্যবাদ জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ