July 25, 2026, 9:04 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মাভাবিপ্রবিতে ক্যারিয়ার কার্নিভাল-২০২৫ অনুষ্ঠিত

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্যারিয়ার কার্নিভাল-২০২৫।

করপোরেট জগৎ, আইটি শিল্প, স্টার্টআপ ও গবেষণা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের একসঙ্গে নিয়ে এই আয়োজন শিক্ষার্থীদের জন্য তৈরি করে এক অনন্য সুযোগের প্ল্যাটফর্ম।

শুক্রবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার রুমে আয়োজিত এই কার্নিভালের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজিম আখন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

অনুষ্ঠানে কি-নোট উপস্থাপনায় অংশ নেন সায়েদুল আজহার সারোয়ার (হেড অফ বিজনেস, পারটেক্স স্টার গ্রুপ), কামরুল ইসলাম (ম্যানেজার, ইউএস-বাংলা এয়ারলাইন্স), এস. এম. আসিফ বিন আজগার (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এমএনসি), বেনজির আবরার (ফাউন্ডার, এক্সিলেন্স একাডেমি), অদ্রিক এশনা পূর্বাশা (ম্যানেজার, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স), ফারহান সাকিব (প্রোগ্রাম লিড, টেন মিনিট স্কুল), মীর মইনুল ইসলাম (ফ্যাকাল্টি, উত্তরা ইউনিভার্সিটি), আসাদুজ্জামান জয় (কনটেন্ট ক্রিয়েটর), হাসান মাহমুদ সম্রাট (কো-ফাউন্ডার, এক্সিলেন্স একাডেমি), মায়মুনা সরকার (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, প্রাণ-আরএফএল গ্রুপ) এবং মোহাম্মদ তানজিল (এক্সিকিউটিভ, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং)

কার্নিভালে ছিল ক্যারিয়ার গাইডেন্স সেমিনার, সিভি রিভিউ কর্নার, মক ইন্টারভিউ, করপোরেট বুথ ভিজিটসহ চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়, ক্যারিয়ার পরামর্শ গ্রহণ ও নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পান। বিশেষ করে চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সদ্য গ্র্যাজুয়েট ও চাকরি-প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী আয়োজনটি ক্যারিয়ার পরিকল্পনায় নতুন দিকনির্দেশনা যোগ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ