July 26, 2026, 3:13 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

জকসু নির্বাচনে প্রার্থীদের ডোপটেস্ট কার্যক্রম স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ভূমিকম্প পরবর্তী অস্বাভাবিক পরিস্থিতির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫–এর প্রার্থীদের ডোপটেস্ট কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বুধবার (২৬ নভেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান–এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্প পরবর্তী বিরাজমান অদ্ভুত পরিস্থিতি বিবেচনায় নির্বাচনী তফসিলের ক্রম–১১ অনুযায়ী আগামী ২৭ নভেম্বর ও ৩০ নভেম্বর অনুষ্ঠেয় প্রার্থীদের ডোপটেস্টের কার্যক্রম স্থগিত করা হয়েছে। ডোপটেস্টের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ৫ নভেম্বর ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময় নির্ধারিত ছিল। একই তফসিল অনুযায়ী ২৭ ও ৩০ নভেম্বর ডোপটেস্ট আয়োজনের সিদ্ধান্ত ছিল।

তফসিল অনুযায়ী আগামী ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপর ৪, ৭ ও ৮ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। প্রত্যাহারকৃত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।

এ ছাড়া ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী ভোটগ্রহণের দিনই ভোট গণনা শেষ করে ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ