September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বাউল শিল্পি আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কুরআন সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদ এবং বাউল শিল্পি আবুল সরকারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) জুমআর নামাজের পর পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে জেলা ইমাম সমিতির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন খান, সিনিয়র সহসভাপতি হাফেজ মোবারক হোসাইন, ফলপট্টি মসজিদের ইমাম মাওলানা শাহাজান আলী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ উল্লাহ আরিফী প্রমুখ।

বক্তারা বলেন, বাউল শিল্পি আবুল মহান আল্লাহ ও পবিত্র কুরআন সম্পর্কে কটুক্তি করে অমার্জনীয় অপরাধ করেছে। সারা পৃথিবীর মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। অতিদ্রুত তাকে কঠিন শাস্তির আওতায় আনতে হবে। তা না হলে মুসলমানরা বসে থাকবে না। যেকোন মূল্যে বাউল শিল্পি আবুলকে শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা।

মিছিল ও সমাবেশে ৫শতাধিক মুসল্লি অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ