September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।
২৮ নভেম্বর (জুমআ বার) বিকাল ৪:১৫টায় আন্দোলনরত ৮ দলের এক লিয়াজোঁ কমিটির বৈঠক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর অধ্যাপক আশরাফ আলী আকন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট আনোয়ারুল হক চান প্রমুখ।
বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত সৃষ্টির জন্য দেশব্যাপী ব্যাপক প্রচারণা চালানোর সিদ্ধান্ত জানানো হয়।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নির্বাচনের পূর্বে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং পূর্বঘোষিত পাঁচ দফা গণদাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
আন্দোলনরত আট দলের পূর্বঘোষিত দেশের সাতটি বিভাগীয় শহরে সমাবেশ সফল করতে গৃহীত প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করা হয়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ঘোষিত সমাবেশসমূহ সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য সংশ্লিষ্ট বিভাগের সর্বস্তরের জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।
আশা প্রকাশ করা হয়, বিভাগীয় এই সমাবেশগুলোতে ব্যাপক জনসমাগম হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ