September 15, 2026, 2:15 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

অনুষ্ঠিত হবে ৯ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা -২৫; বিভাগীয় কমিশনার

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী।

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা–২০২৫ আয়োজন উপলক্ষে বুধবার (২৬ নভেম্বর) বিকেলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বইমেলার স্থান নির্বাচন, অংশগ্রহণকারী স্টলের সংখ্যা, প্রকাশক ও বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আবাসনের ব্যবস্থা, মেলার প্রচারণা কৌশল, মেলায় নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ, পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশক নিধনসহ মেলা আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ছাত্র–ছাত্রীদের মাঝে মেলা সম্পর্কে ব্যাপক প্রচারণা চালানো এবং শিশুতোষ বইয়ের উপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মেলাকে আরও প্রাণবন্ত করতে প্রতিদিন মেলা শেষ হওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তাব করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী বলেন, “ময়মনসিংহের মানুষ বইপ্রেমী। গতবারের তুলনায় এবারের বইমেলা আরও সফলভাবে আয়োজন করতে সকল সংশ্লিষ্টকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” তিনি বইমেলার সার্বিক সফলতা কামনা করেন। আগামী ১২ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৯ দিনব্যাপী ময়মনসিংহ বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. মনিরুজ্জামান, ময়মনসিংহ বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও ছাত্র প্রতিনিধি, শিক্ষক, প্রকাশক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ