July 25, 2026, 9:07 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

সীতাকুণ্ডে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড সংবাদদাতা

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালতের অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে।

২৭ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প- এর উপজেলা কো-অর্ডিনেটর মোহছেনা মিনার সঞ্চালনায় উক্ত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম।

উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম বলেন, “গ্রাম আদালত একটি সরকারী সেবা, ইউনিয়ন পরিষদের অন্যান্য সেবার পাশাপাশি এই সেবা নিশ্চিত করা বাধ্যতামূলক। সীতাকুণ্ডের প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতের কার‌্যক্রম সক্রিয় হয়েছে।

বিগত সময়ের চেয়ে এখানে মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার বৃদ্ধি পেয়েছে। গ্রাম আদালতের কাজ পরিচালনায় কোন প্রকার বাঁধা আসলে তা অবশ্যই প্রশাসনকে অবগত করতে হবে। প্রতি মাসে প্রতিটি ইউনিয়নে গড়ে ৫টি মামলা গ্রহণ ও কমপক্ষে ৩ টি মামলা নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে। ”

এছাড়া, সময়মতো গ্রাম আদালতের প্রতিবেদন প্রেরণ, বিধিসম্মত ফর ও রেজিস্টারের ব্যবহার নিশ্চিত করা, এজলাসের ব্যবহার নিশ্চিত করা, ইউনিয়ন পর‌্যায়ে প্রচারণার উদ্যোগ গ্রহণ করা, ইউপি’র বাজেটে গ্রাম আদালতের বাজেট রাখাসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন তিনি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় পার্বত্য অঞ্চল ব্যাতীত বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। তৃণমুলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন‍্যায় বিচার প্রাপ্তির জন‍্য সরকার গ্রাম আদালতের মাধ‍্যমে বিচারিক সেবা চালু করা হয়েছে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সৈয়দপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: দিদারুল আলম, বারৈয়াঢালা ইউপি প্রশাসনিক কর্মকর্তা রাজিয়া সুলতানা, মুরাদপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা নির্মল বড়ুয়া, বাড়বকুণ্ড ইউপি প্রশাসনিক কর্মকর্তা আজিজুল হক, বাঁশবাড়িয়া ইউপি প্রশাসনিক কর্মকর্তা রহমত উল্লাহ, কুমিরা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: মহিন উদ্দিন, সোনাইছড়ি ইউপি প্রশাসনিক কর্মকর্তা শোভন কান্তি, ভাটিয়ারী ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: আবুল বাশার, সলিমপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো: আল আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ