July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না -মাওলানা রফিকুল ইসলাম খান

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এই বাংলাদেশ আওয়ামী স্টাইলে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণই ঠিক করবে বাংলাদেশ কার। এ দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে আগামী নির্বাচনে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকাল ৩টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা ও সৎ মানুষের শাসন কায়েম করতে চায়। স্বাধীনতার পর দেশ তিনটি দল শাসন করেছে—একটি দল দেশ ছেড়ে পালিয়ে গেছে, আরেকটি দল নয় বছর ভোট ছাড়া ক্ষমতায় থেকেছে, আর তৃতীয় দল পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশে দুর্নীতি-দুঃশাসন, দলীয় সংঘর্ষ ও চাঁদাবাজির কারণে একটি দলের নিজেদের মধ্যে সংঘর্ষে দুইশত লোক নিহত হয়েছে। যাদের হাতে নিজেদের কর্মীরা নিরাপদ নয় তাদের হাতে বাংলাদেশ কখনো নিরাপদে থাকবে না। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন—কোনো দলের নয় উল্লেখ করে তিনি বলেন, এতে দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে।
মাওলানা রফিকুল ইসলাম খান আরও বলেন, “জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া হবে। নারীরা সর্বোচ্চ মর্যাদা পাবে—সুশৃঙ্খল পরিবেশে দেশের যেকোনো স্থানে কাজ করতে পারবে।”
তিনি দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সমর্থন আদায়ের আহ্বান জানান।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া–৭ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে বেকার যুবক ও নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো, শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করবো এবং চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তুলবো।”
উপজেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুছ আলী, শাজাহানপুর উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, গাবতলী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মোর্শেদুর রহমান বাবুল, গাবতলী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল ওয়াদুদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ মোকলেছুর রহমান মুকুল ও তারেকুল ইসলাম তারেক।
সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ