September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মাদকের থাবা থেকে যুব সমাজ রক্ষায় দেলদুয়ারে ৫ কলেজে ক্রীড়া সামগ্রী বিতরণ

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি

যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেলদুয়ার উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫টি কলেজে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে সরকারি সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজ, আরফান খান ডিগ্রি কলেজ, আবুল হোসেন কলেজ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রি কলেজ এবং আটিয়া মহিলা মহাবিদ্যালয়ের মাঝে ফুটবল, ক্রিকেট কিট, ব্যাডমিন্টন সেটসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোহেব খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস আহমেদ, জামায়াতের উপজেলা আমির আল মোমেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার এবং ইউসিসিএল চেয়ারম্যান অপু তালুকদার শিপলু।

উপজেলা প্রশাসন জানায়, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের মাধ্যমে শিক্ষা ও নৈতিকতার চর্চায় এগিয়ে নিতে এ কার্যক্রম চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ