September 15, 2026, 6:47 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিতে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিন উদ্দিন এর সাথে কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা জামায়তের আমীর মাস্টার মজিবুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শামীম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হালিম, সরকারী তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো. সাইদুর রহমান, কাঠালিয়া সরকরি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. বায়জেদুর রহমান শান্ত প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন।

সভায় বক্তারা নবাগত জেলা প্রশাসকের কাছে কাঁঠালিয়া উপজেলার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, সুযোগ-সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন।

জেলা প্রশাসক সবার মতামত গুরুত্বসহকারে শোনেন এবং সব ধরনের উন্নয়নমূলক কাজে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ