September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ প্রতিনিধি

“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬নভেম্বর) ময়মনসিংহ প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী,এনডিসি।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ শুধু একটি খাত নয় -এটি গ্রামীণ জীবনের হৃদস্পন্দন, কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা ভিত্তি, আর জাতির পুষ্টির প্রধান উৎস। তিনি আরো বলেন, প্রাণিসম্পদ একটি বহুমুখী সম্পদ, যা বৈদেশিক মুদ্রা অর্জন এবং অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সভাপতি বক্তব্যে বলেন, খামারিরা যাতে উৎপাদনের ক্ষেত্রে নিরাপদ খাবার উৎপাদন নিশ্চিত করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।কারণ এসব উৎপাদিত দুধ, ডিম ও মাংস আমরা নিজেরাই গ্রহণ করছি। তাই উৎপাদন ক্ষেত্রে উৎপাদিত পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখতে হবে।
এদিন সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাগণ, জেলা- উপজেলার খামারিগণ এবং সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ