September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে মডেল থানার ওসি মুজিবুর রহমান আবারও চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ

রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবারও স্বীকৃতি পেলেন সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান। দায়িত্বশীল ও পেশাদার নেতৃত্বে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অপরাধ দমনে উল্লেখযোগ্য সাফল্যের জন্য তাঁকে এ সম্মানে ভূষিত করা হয়।

জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় তাঁকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়। সাম্প্রতিক মাসগুলোতে মাদকবিরোধী অভিযান জোরদার, ওপেন সোর্সে তথ্যভিত্তিক পুলিশিং, দ্রুত মামলার নিষ্পত্তি এবং জনবান্ধব আচরণ বজায় রাখার কারণে ওসি মুজিবুর রহমান জেলার অন্যান্য থানার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছেন বলে পুলিশ সংশ্লিষ্ট সূত্র জানায়।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি মুজিবুর রহমান বলেন, “এ অর্জন সীতাকুণ্ডবাসীর। জনগণ পাশে থাকলে অপরাধ দমনে আমরা আরও শক্তি পাই।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে সীতাকুণ্ডে অপরাধ প্রবণতা কমাতে বিভিন্ন উদ্যোগ নেন তিনি। মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি থানাকে জনবান্ধব করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম সক্রিয় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ