October 30, 2026, 11:55 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্য নিয়ে ইন্দুরকানীতে পালিত হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ

শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার 

‎পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৬ নভেম্বর বুধবার শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
‎
‎উদ্বোধনী দিনে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে আমন্ত্রিত অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
‎
‎সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য দেন আয়োজক কর্মকর্তারা। এরপর খামারিদের প্রতিনিধি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা প্রাণিসম্পদ খাতের অগ্রগতি, দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন।
‎
‎অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “দেশীয় জাত সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে প্রাণিসম্পদ খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব। খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং সেবার মান উন্নত করতে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে।”
‎
‎অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহিউদ্দিন। ‎দিনব্যাপী নানা আয়োজনের পর বিকেল ৪টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়।
‎
‎উপজেলা জুড়ে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের অংশগ্রহণে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ