July 25, 2026, 5:53 pm
শিরনাম :
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ

কবিরহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উদযাপিত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ পালিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী ও আলোচনা সভা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূদম পুষ্প চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. শামছ-এ-আরিফিন এবং কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন মিয়া।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহজালাল মো. ইউনুছ।

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন স্টলে গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, প্রাণিসম্পদ প্রযুক্তি এবং আধুনিক কৃষি উদ্ভাবন প্রদর্শন করা হয়। স্থানীয় খামারি ও উদ্যোক্তারা উন্নত জাতের পশু-পাখি ও উৎপাদিত পণ্য প্রদর্শন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন।

এবারের প্রদর্শনীর আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, কবিরহাট। সহযোগিতায় ছিল এলডিডিপি প্রকল্প, উপজেলা প্রশাসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি। আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

উদ্বোধনী আয়োজনকে কেন্দ্র করে পুরো উপজেলা চত্বরে ছিল বর্ণিল সাজসজ্জা, উৎসবের আমেজ এবং সার্বিক জনসমাগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ