July 25, 2026, 8:21 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার ব্যারিস্টার জিল্লুর রহমান

ডেস্ক রিপোর্ট

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ানকে প্রত্যাহার করা হয়েছে। নতুন পুলিশ কমিশনার নিয়োগ করা হয়েছে রেলওয়ে পুলিশের ডিআইজি জিল্লুর রহমানকে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শাখা বুধবার (২৬ নভেম্বর) এক আদেশে এই নিয়োগ দেয়।

আরএমপির বর্তমান কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার হতে যাচ্ছেন ডিআইজি জিললুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনারের দায়িত্ব পালন করছেন।

ফ্যাসিস্ট সরকার পতনের পর ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি (সুপারনিউমারারি) হন। গতবছরের ৩ সেপ্টেম্বর তাকে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অ্যাডমিন) করা হয়। গত ২৫ আগস্ট র‌্যাব থেকে ডিএমপিতে পদায়ন করা হয় জিললুর রহমানকে।

এদিকে বিসিএস পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ আবু সুফিয়ান গতবছরের ৭ সেপ্টেম্বর রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হন। আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে তিনিও পদোন্নতি ও ভালো পদায়ন বঞ্চিত হন। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে পদোন্নতি দিয়ে তাকে রাজশাহীর কমিশনার করা হয়।

সূত্র বলছে, আবু সুফিয়ানের বাড়ি ফেনী জেরায়। তিনি ঢাকা কলেজ থেকে এমএ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে উচ্চতর ডিগ্রি লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ