September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

নানা আয়োজনে ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতীয় প্রাণী সপ্তাহ উদযাপিত হয়েছে।

২৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় কাঁঠালিয়া উপজেলা পরিষদ মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর এর আয়োজন করেন।

সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসাবে এর উদ্বোধন করেন।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এইচ এম জামশেদ আজাদের সভাপতি অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা তাসরিন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ যোবায়ের, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সাত্তার, পরিসংখান কর্মকর্তা মামুন হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ