July 25, 2026, 6:45 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

আমীরে জামায়াতের সঙ্গে কসোভোর সাবেক হেলথ মিনিস্টার-এর সৌজন্য সাক্ষাৎ

আর্ন্তজাতিক ডেস্ক

আমীরে জামায়াতের সঙ্গে কসোভোর সাবেক হেলথ মিনিস্টার-এর সৌজন্য সাক্ষাৎ
২৫ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৪:১৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমান এর সঙ্গে রাজধানীর বসুন্ধরাস্থ কার্যালয়ে ঢাকা সফররত রিপাবলিক অব কসোভোর সাবেক হেলথ মিনিস্টার প্রফেসর ডা. রিফাত লতিফি এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় বাংলাদেশে নিযুক্ত রিপাবলিক অব কসোভোর মান্যবর রাষ্ট্রদূত মি. লুলজিম প্লানা উপস্থিত ছিলেন।
প্রফেসর ডা. রিফাত লতিফি বৈঠকের শুরুতেই আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর স্বাস্থ্যের খোঁজ নেন এবং পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।
বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে আমীরে জামায়াত বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে আলোচনাপূর্বক বাংলাদেশের চিকিৎসকদের ট্রেনিং ও ফেলোশিপ প্রদানের জন্য হেলথ মিনিস্টারের মাধ্যমে কসোভো সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনাকালে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ শাহাবুদ্দীন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এর জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. মাহমুদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি ডা. একেএম ওয়ালি উল্লাহ, অফিস সেক্রেটারি ডা. জিয়াউল হক এবং ঢাকা মহানগরী উত্তরের এনডিএফ এর সভাপতি ডা. এসএম খালিদুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ