July 25, 2026, 7:36 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

তালায় হাঁস-মুরগী পালনে দুই দিনব্যাপি প্রশিক্ষন অনুষ্ঠিত

তালা প্রতিনিধি

তালায় নারীদের হাঁস-মুরগী পালন বিষয়ে দুই দিনব্যাপি প্রশিক্ষণ মঙ্গলবার (২৫ নভেম্বর) সম্পন্ন হয়েছে।

উপজেলার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রজেক্ট অফিস হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে তালা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. মাসুম বিল্লাহ এবং অফিস সহকারী মো. মাসাদুজ্জামান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণে জালালপুর ইউনিয়নের মহিলা দলের ১০ জন এবং মাগুরা ইউনিয়নের মহিলা দলের ১০ জনসহ মোট ২০ জন সুবিধাভোগী নারী অংশগ্রহণ করেন। এসময় প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলী, প্রকল্পের প্রশান্ত কুমার ঘোষ, তানজিলা খাতুন ও মনজিলা খাতুন প্রমুখসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণে হাঁস-মুরগীর বাসস্থান, বিভিন্ন জাত, বিভিন্ন রোগব্যাধির কারন ও প্রতিকার, খাদ্য উপাদান তৈরী ও ব্যবহারসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ