September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় বিএনপি নেতা পরিচয়ে ঔষধের দোকানের সাইনবোর্ড খুলে ফেলার অভিযোগ

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

সাভারের আশুলিয়ায় মাহিবা সার্জিক্যাল এন্ড মেডিকেল সেন্টার নামে একটি ঔষধের দোকানের নারী স্বত্বাধিকারী পারুল আক্তারকে শ্লীলতাহানি ও সাইনবোর্ড খুলে হুমকি ধামকি দেয়ার অভিযোগ উঠেছে ডক্টরস জেনারেল হাসপাতালের মালিক ডা:লতিবুল বারীর বিরুদ্ধে। এঘটনায় ৯৯৯ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় অবস্থিত মাহিবা সার্জিক্যাল নামে ঐ ঔষধের দোকানে এঘটনা ঘটে।

ভুক্তভোগী মাহিবা সার্জিক্যাল এন্ড মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী পারুল আক্তার জানান,আমি সরকারকে ভ্যাট-ট্যাক্স দিয়ে বৈধভাবে ঔষধের ব্যবসা পরিচালনা করছি। দীর্ঘ ৪মাস যাবত হুমকি ধামকি দিচ্ছিলো ডক্টরস জেনারেল হাসপাতালের মালিক ডা:লতিবুল বারী বিএনপির নাম ভাঙ্গিয়ে। আমার দোকানে ৪টা সাইনবোর্ড ছিলো,কোনো প্রকার অনুমতি ছাড়াই সেই সাইনবোর্ড গুলো খুলে ফেলেছে। আমরা কোনো প্রতিবাদ করিনি। বর্তমানে দোকানের ১টা সাইনবোর্ড ছিলো সেটিও আজ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে খুলে ফেলেছে এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি ধামকি প্রদান করেছেন। এঘটনায় কোনো উপায় না পেয়ে ৯৯৯ কল দিলে কিছুক্ষণ পর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি স্বাভাবিক করে। আমি এঘটনার সুষ্ঠু বিচার চাই।

এব্যাপারে ডা: লতিবুল বারীর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এবিষয়ে আশুলিয়া থানা উপপরিদর্শক (এসআই) সোহেল বলেন, ৯৯৯ কল পেয়ে জামগড়া চৌরাস্তায় মাহিবা সার্জিক্যালের ঔষধের দোকানটি পরিদর্শন করেছি। দুপক্ষের সাথে কথা বলে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ