September 15, 2026, 11:21 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

দুই শিশু সন্তনকে হত্যার পর মায়ের আত্মহত্যা

আল ইমরান, বগুড়া প্রতিনিধি

বগুড়া শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ ও দুই সন্তানের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ওই বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে স্বজনরা মা ও দুই শিশুকে ডাকাডাকি করার পরও কোনো সাড়া পাননি। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়—গৃহবধূ ঝুলন্ত অবস্থায় আর বিছানায় পড়ে আছে দুই সন্তানের গলাকাটা মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। এরপর মরদেহ গুলো ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি জানান, “গৃহবধূ কি দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন, নাকি এটি পরিকল্পিত সাম্প্রতিক কোনো হত্যাকাণ্ড—তা তদন্তেই নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ