July 25, 2026, 8:25 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ঝালকাঠিতে নয়া জেলা প্রশাসকের সাথে বিএনপি পরিবারের সৌজন্য সাক্ষাৎ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

নব যোগদান কৃত ঝালকাঠী জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঝালকাঠি জেলা বিএনপি পরিবার। রবিবার বিকেল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা বিএনপি নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎ কালে জেলা প্রশাসক রাজনৈতিক দল সহ সুশীল সমাজ এবং সকল শ্রেনী পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জেলা বিএনপি পরিবারের পক্ষে ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এবং সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন ঝালকাঠি জেলার আইন শৃঙ্খলা এবং সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে নব যোগদান কৃত জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও জেলার সকল শ্রেনী পেশার মানুষের কল্যাণ নিশ্চিতে ভুমিকা রাখতে বিএনপি পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনকে সহযোগিতা করার কথা বলেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. মোঃ নাসিমুল হাসান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, ঝালকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সিনি: সহ-সভাপতি মোঃ জুলফিকার বিশ্বাস, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সিনিঃ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান চপল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ