July 25, 2026, 9:09 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ফকিরহাটে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাটে পাঁচ দেশের স্বনামধন্য ক্বারী ও কুরআনে হাফেজদের নিয়ে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার রাত ৮টায় কাজি আজহার আলি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফকিরহাট ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে যোগ দেওয়া শায়েখ ও ক্বারীগণ হলেন মিশরের ড. উসামা আল হাওয়ারী, ইরানের সায়েক ক্বারী সাইয়েদ জাসেম মুসাওঈ, পাকিস্তানের উবায়দুর রহমান আযমী, সৌদি আরবের সাইয়েদ জাফর ফারুক ও বাংলাদেশের মুস্তাকিম বিল্লাহ, মুফতি সিদ্দিকুর রহমান ও আব্দুর রহমান।

ফকিরহাট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোফাজ্জেল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধন করেন আন্তর্জাতিক ক্বেরাত সংস্থা বাংলাদেশ শাখার মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সম্মানিত অতিথি ছিলেন খানজাহান আলী ট্রাস্টের চেয়ারম্যান মাও. রেজাউল করিম ও ভার্সুয়ালী যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রইাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহ নেওয়াজ মেহেদী ও আব্দুর রাজ্জাক মীর।

দিনব্যাপি অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিভিন্ন প্রতিষ্ঠানের বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে কুরআন তিলায়াত প্রতিযোগিতা, দ্বিতীয় অধিবেশনে পুরস্কার বিতরণ ও তৃতীয় অধিবেশনে রাত ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে তেলায়াত ও ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ