September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

মির্জা ফখরুলের অসত্য ও মনগড়া বক্তব্যে জামায়াতে ইসলামীর নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট

গত দশ বছরে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামীর কোন ভূমিকা নেই মর্মে মির্জা ফখরুলের অসত্য ও মনগড়া বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২২ নভেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে ‘গত দশ বছরে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতে ইসলামী কোনো ভূমিকা রাখেনি’ বলে যে মন্তব করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের ২২ নভেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের একজন অন্যতম বর্ষিয়ান রাজনীতিবিদ। জাতি তাঁর নিকট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে এ ধরনের অসত্য ও মনগড়া বক্তব্য আশা করে না। ‘গত ১০ বছরে জামায়াতে ইসলামী দৃশ্যমান কোনো আন্দোলন করেনি’ মর্মে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য হল- ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের লেলিয়ে দেওয়া পেটুয়া বাহিনী আন্দোলনরত জনতার উপর জুলুম-নির্যাতনের যে স্টিমরোলার চালিয়েছিল; জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে কয়েক মিনিটের মধ্যেই প্রবল প্রতিরোধ গড়ে তুলে রাজপথ মুক্ত করেছিল। এ সময় ডিএমপি কমিশনার বেনজির আহমেদ ঢাকার রাজপথে আন্দোলনরত নিরীহ ছাত্রজনতার উপর ভয়াবহ পৈশাচিক হামলা চালিয়েছিল। জামায়াতে ইসলামী জনগণকে সাথে নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রবল প্রতি গড়ে তুলেছিল।

ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনসংগ্রামে জামায়াতে ইসলামী কারো সাথে আপস করেনি। জামায়াতে ইসলামী সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদী ছিল। স্বৈরাচারী শেখ হাসিনার সরকার জামায়াতে ইসলামীর ৫ জন শীর্ষ নেতাকে সাজানো ও মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে হত্যা করে এবং আরও ৫ জন শীর্ষ নেতাকে বিচারের নামে প্রহসন করে কারাগারে বন্দি রেখে তিলে তিলে হত্যা করে।

অপর দিকে জামায়াতে ইসলামীর তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলামকে প্রায় দীর্ঘ ১৪ বছর মানবতাবিরোধী অপরাধের নামে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে কারাগারে আটক রেখেছিল। তিনি দীর্ঘ কারাভোগের পর আইনি লড়াই করে দেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে জনতার মাঝে ফিরে এসেছেন।

দেশবাসী যেখানে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিদায় করেছে, সেখানে জাতীয় ঐক্য সৃষ্টির পরিবর্তে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে বিভেদ সৃষ্টি কারো কাম্য হতে পারে না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ