September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

সকল বিপদ-আপদে দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে- ডা. শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট
ডা. শফিকুর রহমান, ছবি : সংগৃহিত

সকল বিপদ-আপদে দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে- ডা. শফিকুর রহমান

গতকাল ২১ নভেম্বর ভূমিকম্পের পরে আবার আজ ২২ নভেম্বর ঢাকা মহানগরী ও আশুলিয়া এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ এবং দেশের জনগণের প্রতি ধৈর্য ধারণ ও আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান আজ ২২ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “সকল বিপদ-আপদে দেশবাসীর সবাইকে ধৈর্য ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, আল্লাহ বিপদ-আপদ দিয়ে মানুষকে সতর্ক করেন। আমাদের দেশে গত ২১ নভেম্বর ও আজ ২২ নভেম্বর যে ভূমিকম্প সংঘটিত হয়েছে তা আমাদের জন্য সতর্ক সংকেত।

যে কোন ধরনের বিপদ-আপদ ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য আমাদের আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইতে হবে। একমাত্র আল্লাহই আমাদের সকল বিপদ-আপদ ও দুর্যোগ থেকে রক্ষা করতে পারেন।

সকল প্রকার দুর্যোগ মোকাবেলার জন্য জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সরকারের দায়িত্ব। জনগণের পাশে থেকে বিপদ মোকাবেলায় জনগণের মনে সাহস সঞ্চার এবং ভূমিকম্পের ক্ষয়-ক্ষতি কমানোর লক্ষ্যে দেশের ঝুঁকিপূর্ণ ভবনসমূহ চিহ্নিতকরণ এবং জনগণকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে সহযোগিতা করার জন্য আমরা সংশ্লিষ্ট এলাকার কর্তৃপক্ষ ও সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ