July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক ১৪৪০ জন কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী ও হাইব্রিড জাতের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম এর সভাপতিত্বে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলাম।

এই সময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজা আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার নাহিন সুলতানা, সহকারী কৃষি অফিসার হাসান আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আক্তারুজ্জামান সহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম জানান, ২০২৫-২৬ অর্থবছরে উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৮৪০ জন কৃষকের প্রত্যেককে উফশী বোরো ৫ কেজি বোরো ধান কাটা বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৬০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ