September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দুমকিতে মটরসাইকেল-অটোবাইকের সংঘর্ষে  নিহত-১

‎এস ইমরান নাজির, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে অটোবাইকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুনায়েদ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় একই মোটরসাইকেলের যাত্রী জিহাদ (১৮) গুরুতর আহত হয়েছেন।

‎বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা ০৬:৪৫ এর দিকে লেবুখালী-দুমকি সড়কের কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি অটোবাইক বিপরীত দিক থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক জুনায়েদ মারা যান। পেছনে থাকা জিহাদ ছিটকে পড়ে গুরুতর আহত হন।

‎দুর্ঘটনার পর নিহত জুনায়েদের স্বজনরা মরদেহ নিয়ে যান। আহত জিহাদকে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎খবর পেয়ে দুমকি থানার এসআই মো. সহিদুল ইসলাম অটোবাইক ও মোটরসাইকেল জব্দ করেছেন।

‎জানা গিয়েছে নিহত জুবায়ের-এর পিতা: মো.কালাম বিশ্বাস পটুয়াখালী বিঙ্গান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত। জিহাদ-এর পিতা: জালাল হাওলাদার দুমকি গ্রামে এর বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ