July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ০৮টি গরু জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান (৫৩ বিজিবি) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ৮ টি ভারতীয় গরু আটক করেছে।

বিজিবি গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারে যে, চোরাকারবারীরা চোরাচালানের উদ্দেশ্যে ভারত হতে গবাদিপশু নদীতে ভাসিয়ে বাংলাদেশ আনে এবং গবাদিপশু গুলো অন্য স্থানে লুকিয়ে রেখেছে।

এপ্রেক্ষিতে (২০ নভেম্বর) আনুমানিক ভোর ৪ঃ৩০ মিনিটের সময়। অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মনোহরপুর, জহুরপুর ও জহুরপুরটেক বিওপির বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়নপুর ও দুর্লভপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে ০৮টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয় জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ