July 26, 2026, 1:32 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

মাভাবিপ্রবিতে সেমিস্টার ফাইনালে অসদুপায়: ৫ শিক্ষার্থী বহিষ্কার, ১ শিক্ষার্থীর কোর্স বাতিল

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বিভিন্ন বিভাগের ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার এবং ১ শিক্ষার্থীর উক্ত কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।

অ্যাক্‌জামিনেশন ডিসিপ্লিন কমিটি-এর ৩৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পৃথক পরীক্ষায় নিম্নোক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়:

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের শিক্ষার্থী মোছা. মানসুরা আক্তার নাসরিন, তাসনিম ইসলাম দিয়া, মো. খোকন বাবু, গণিত বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ শাহাব, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ছাত্রী তমা রানী বর্মনকে এক সেমিস্টার করে বহিষ্কার করা হয়েছে এবং অর্থনীতি বিভাগের শিক্ষার্থী লিমা আক্তারকে উক্ত কোর্সটি বাতিল করা হয়েছে।

এই বিষয়ে প্রশাসন থেকে জানানো হয়েছে, পাঁচ শিক্ষার্থী পরবর্তী ব্যাচের সাথে পড়াশোনা চালিয়ে যেতে পারবে, আর একজন শিক্ষার্থী নিজ ব্যাচের সাথে পড়াশোনা চালিয়ে যেতে পারবে এবং উক্ত কোর্সটি ব্যাকলগ হিসেবে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ