September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে স্বচ্ছ নীতি ও প্রযুক্তির ওপর জোর দিতে হবে -মোবারক হোসাইন

ডেস্ক রিপোর্ট

বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে স্বচ্ছ নীতি ও প্রযুক্তির ওপর জোর দিতে হবে -মোবারক হোসাইন
১৯ নভেম্বর (বুধবার) সকাল ১০টায় পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের উদ্যোগে রাজধানীর হোটেল ওয়েস্টিন-এর বলরুমে বিদ্যুৎ খাতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির সুযোগ, চ্যালেঞ্জ ও নীতিগত করণীয় বিষয়ে এক সুধীজন সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী জননেতা জনাব মোবারক হোসাইন প্যানেল আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।
জনাব মোবারক হোসাইন বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি নীতি, স্বচ্ছ বিনিয়োগ কাঠামো, প্রযুক্তিনির্ভর আধুনিক উৎপাদন ব্যবস্থা এবং নবায়নযোগ্য জ্বালানি বিনিয়োগকে সহজতর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে টেকসই বিদ্যুৎব্যবস্থা এবং বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত জরুরি-এ জন্য আন্তর্জাতিক বিনিয়োগবান্ধব পরিবেশ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, নিয়ম-নীতি সহজিকরণ এবং দক্ষ জনবল তৈরির ওপর জোর দিতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ তামিম, উপাচার্য, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (ওটই), যিনি বিদ্যুৎ পরিকল্পনায় বাস্তবসম্মত নীতি ও ভবিষ্যত জ্বালানি চাহিদা নিয়ে বিশদ আলোচনা করেন। কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, যিনি বাংলাদেশ-কোরিয়া সহযোগিতা, বিশেষত জ্বালানি ও শিল্পখাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে মতামত দেন। আব্দুল আউয়াল মিন্টু, ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-তিনি নীতিনির্ধারণের স্বচ্ছতা, বিনিয়োগ নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানদণ্ডে বিদ্যুৎ খাতকে আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক, জ্বালানি বিশেষজ্ঞ ও বিশিষ্ট কলামিস্টবৃন্দ, যারা সমসাময়িক বাস্তবতা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে গভীর আলোচনা উপস্থাপন করেন।
এই আলোচনা থেকে উঠে আসে বিদ্যুৎখাতে টেকসই বিনিয়োগ কাঠামো গড়ে তোলা, বেসরকারি খাতের অংশগ্রহণ সহজ করা, পুনর্নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন সুযোগ সৃষ্টি, নীতির স্বচ্ছতা, সিদ্ধান্তের গতি এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।
এটি ছিল ভবিষ্যৎ বিদ্যুৎখাতের রোডম্যাপ নির্ধারণে বিশেষজ্ঞদের অভিজ্ঞতা ও প্রস্তাবনা ভাগ করে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ