September 15, 2026, 2:12 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ১৫ বছর পর রেড ক্রিসেন্ট ইউনিটে নির্বাচন, উৎসবের আমেজ

তরফদার রবিউল ইসলাম

দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোটের সময় যত ঘনিয়ে আসছে, ভোটারদের মন জয় করতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। নির্বাচন উপলক্ষে ভোটার, প্রার্থীদের পাশাপাশি বাগেরহাটের সাধারণ মানুষের মাঝে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার ২০ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সহি-সভাপতি, সেক্রেটারি ও কার্যনির্বাহী সদস্য তিনটি পদে ১৬ জন প্রার্থী লড়ছেন এবং ২ হাজার ৭১২ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সহ-সভাপতি পদে লড়ছেন রেড ক্রিসেন্টের সাবেক নির্বাহী কমিটির সদস্য মো: এসকেন্দার হোসেন এবং সরকারি পিসি কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোস্তাহিদুল আলম রবি।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, বাগেরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান টুটুল এবং বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবুল।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য পদে ১১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, সরদার নাসির উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বাগেরহাট জেলা শাখার আহবায়ক এস এম সাদ্দাম, মহিলা দলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, আলী আলকাছ মোঃ সাইফুল্লাহ, বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা ফুলের নির্বাহী পরিচালক রেহানা পারভীন (লাকী), মোঃ আবু বকর সিদ্দিক, বাগেরহাট জেলা জজ আদালতের সহকারি সরকারি কৌশলী আল আমিন শেখ, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মোল্লা মাসুদুল হক, ফারুকুজ্জামান বাপ্পী, রেডক্রিসেন্টের সাবেক যুব প্রধান মোঃ আল আমিন সরদার, বাগেরহাট জেলা জজ আদালতের সরকারি কৌশলী এস এম মাহাবুব মোর্শেদ লালন।

সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বাগেরহাট ইউনিটের নির্বাচন হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ