September 15, 2026, 11:09 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

গোপালগঞ্জ গোপীনাথপুরে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোঃ শাহীন মোল্লা, নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ সদর উপজেলার গোপালপুরে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।
প্রাণীসম্পদ অধিদপ্তরের নিয়োগ বিধিমালা-২০২৩–এ সাব-টেকনিক্যাল সব পদে ডিপ্লোমা ইন লাইভস্টক যুক্ত করে বিধিমালা সংশোধন এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলসহ দ্রুত নিয়োগের দাবিতে গোপালগঞ্জের ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা একাডেমিক ভবনের জানালার কাঁচ ভাঙচুরও করে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে অবস্থিত ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরে একাডেমিক ভবনের সামনে আগুন জ্বালিয়ে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে ভবনের বেশ কয়েকটি জানালার কাচ ভাঙচুর করেন তারা। বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা নিয়োগবিধি সংশোধন ও দ্রুত নিয়োগের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী মো. জোবায়ের আহম্মেদ, ইশতিক আহমেদ হিমেল, হাবিবা বিনতে হারুন ও মো. মহাতাব আলী বক্তব্য দেন।

শিক্ষার্থী মো. জোবায়ের আহম্মেদ বলেন, আমরা এর আগেও ঢাকায় প্রাণীসম্পদ অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছি। তখন মহাপরিচালক আশ্বাস দিলেও এখনো দাবি পূরণ হয়নি। ২০২৩ সালের নিয়োগবিধিমালায় সাব-টেকনিক্যাল পদে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত না করা অন্যায়। অথচ নিয়োগবিধিমালা বাতিল না করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

শিক্ষার্থী হাবিবা বিনতে হারুন বলেন, নিয়োগ বিধিমালা সংশোধন না করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি বাতিল না হলে আমাদের আন্দোলন চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ