October 30, 2026, 11:40 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মোটরসাইকেল উদ্ধার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় ৪৭০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

মনাকষা বিওপি সদস্যরা গতকাল বুধবার সকালে এ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে। বিজিবি জানায়, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রাম দিয়ে নেশা জাতীয় ট্যাবলেট পাচার হওয়ার তথ্য পাওয়া যায়।

এ তথ্যের ভিত্তিতে মনাকষা বিওপির টহলদল সকাল ৭টার দিকে মোটরসাইকেলযোগে সন্দেহভাজন ২ জন ব্যক্তিকে আসতে দেখে তাকে থামানোর সংকেত দেয় এবং এসময় মোটরসাইকেল রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ থেকে উক্ত ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

ট্যাবলেট মূলত ব্যথানাশক ঔষধ হলেও বর্তমানে এটি নেশাজাতীয় ট্যাবলেট হিসেবে ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকৃত ট্যাবলেট এবং মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা প্রদান করা হয়েছে।

৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সদস্যরা সদা সতর্ক অবস্থায় রয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ