September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাট বাজারে বোরো মৌসুমকে কেন্দ্র করে ব্র্যাক সিডের ধান বীজের হাট ক্যাম্পেইন অনুষ্ঠিত

শেখ সুমন আলী, ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট বাজারে আসন্ন বোরো মৌসুমকে সামনে রেখে ব্র্যাক সিডের উদ্যোগে এক বিশেষ ধান বীজ হাট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

১৯ তারিখ (বুধবার) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই ক্যাম্পেইনে কৃষকদের মাঝে ব্র্যাক সিডের উচ্চ ফলনশীল মানসম্মত বিভিন্ন জাতের ধান বীজ পরিচিতি ও প্রদর্শনী করা হয়।

ক্যাম্পেইনে ব্র্যাক সিডের আর এস এম (রিজিওনাল সেলস ম্যানেজার) কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং বীজের গুণগত মান, ফলন সম্ভাবনা, জমির উপযোগিতা, পরিচর্যা এবং বপন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “মানসম্মত বীজই বেশি ফলনের মূল চাবিকাঠি। ব্র্যাক সিড দেশের কৃষিকে আরও উৎপাদনমুখী করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।”

এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাকসিডের টিএসএম সুজিত মন্ডল এবং হাট ক্যাম্পেইনটি পরিচালনা করেন ব্রাকসিডের ব্র্যান্ড প্রোমোটার শেখ সুমন আলী।
হাট ক্যাম্পেইনে হাইব্রিড জাতের জনপ্রিয় জাতসমূহ— সাথী, আলোড়ন, ব্রাক ৪৪৪, ব্রাক ৭৭৭, ব্রাক 14, শক্তি ২, শক্তি ৩ সহ আরও কয়েকটি উন্নতমানের ধান বীজ কৃষকদের কাছে তুলে ধরা হয়।

এসময় স্থানীয় কৃষকদের ভিড় দেখা যায় ক্যাম্পেইন ঘিরে।স্থানীয় কৃষকরা ব্র্যাক সিডের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, এর মাধ্যমে তারা সঠিক সময়ে সঠিক জাতের ধান বীজ সম্পর্কে ধারণা পাচ্ছেন, যা বোরো মৌসুমে তাদের উপকারে আসবে।

বোরো মৌসুমকে কেন্দ্র করে এ আয়োজনটি ফকিরহাট বাজারে এক প্রাণবন্ত কৃষি-সম্পৃক্ত পরিবেশ সৃষ্টি করে এবং কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ