September 15, 2026, 6:02 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

একুশে পদকপ্রাপ্ত মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের এর পেটিকাবদ্ধ ও ধর্মসম্মেলন সম্পন্ন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ, শাসনশোভন ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাস্থবির’র পবিত্র মরদেহের পেটিকাবদ্ধ অনুষ্ঠান ও বিনাজুরী শ্মশান বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধরত্ন স্থবির-এর মহাস্থবির বরণোৎসব রাউজানে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভিয্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে । সারাদিন ব্যাপি এই মহা ধর্মসম্মেলনে বহু পন্ডিত প্রবর ভিক্ষুসংঘ ও ধর্মপ্রান উপাসক উপাসিকা, অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন ।

ড. জ্ঞানশ্রী মহাথের এর শিষ্য ও ভক্তবৃন্দের পদচারণায় অনুষ্ঠানস্থল কানায় কানায় পরিপূর্নতা লাভ করেন ।
সারাদিন ব্যাপি অনুষ্ঠান মালায় সকালবেলা প্রয়াত ড. জ্ঞানশ্রী মহাথের স্মরনে সংঘদান,ধর্মালোচনা বিনাজুরী শ্মশান বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধরত্ন স্থবীর এর মহাস্থবীর বরণ সম্পন্ন হয় ।

বক্তারা বলেন, জ্ঞানশ্রী মহাস্থবির নিজের জীবনের সবটুকু সময় ব্যয় করেছেন অহিংস সমাজ প্রতিষ্ঠা ও মানবিক সমাজ প্রতিষ্ঠার কাজে। একাজে তিনি নিজের সবকিছু উজাড় করে দিয়েছেন। সুবিধা বঞ্চিত অনাথ শিশুদের জন্য আশ্রম, বৌদ্ধ মন্দির প্রতিষ্ঠা করে গেছেন।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী দুই পর্বের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রয়াত জ্ঞানশ্রী মহাস্থবির প্রতিষ্ঠিত পশ্চিম বিনাজুরী শ্মাশান বিহার প্রাঙ্গণে।
বিকেল বেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাবেক এমপি ও বিএনপির নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন শাসনপ্রিয় মহাস্থবির।

বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, অধ্যাপক ডাক্তার কনক কান্তি বড়ুয়া, ধর্মদর্শী মহাস্থবির, জিনালংকার মহাস্থবির, শীলভদ্র মহাস্থবির, বিনয়পাল মহাস্থবির, জিনানন্দ মহাস্থবির, বোধিপাল মহাস্থবির, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ভবেশ চাকমা, অধ্যাপক ববি বড়ুয়া, সাথী উদয় কুসুম বড়য়া, সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, ফিরোজ আহমদ, সাবের সুলতান কাজল, ছোট আজম প্রমুখ।
এর আগে সকালের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রিয়দর্শী মহাস্থবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মসেন মহাস্থবির। মুখ্য আলোচক ছিলেন ড. ধর্মকীর্তি মহাস্থবির।

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, সহকারী কমিশনার ভূমি অংচিং মারমা, লায়ন আদর্শ কুমার বড় য়া, স্বপন কুমার বড়ুয়া, অসীম বড়ুয়া, তুষার কুমার বড়ুয়া, বিদ্যুৎ বড়ুয়া ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সদ্ধর্মজ্যোতি তিলোকাবংশ মহাস্থবির, প্রান্ত বড়ুয়া,ভদন্ত জিনবংশ মহাস্থবীর ও ব্যাংকার সৈকত বড়ুযা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ