July 26, 2026, 1:32 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, “বাংলাদেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।”
আজ ১৮ নভেম্বর (মঙ্গলবার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’র কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “দেশব্যাপী প্রতিষ্ঠিত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তির লক্ষ্যে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হবে এবং উক্ত কমিটি আগামীকাল (বুধবার) বেলা ২:৩০ মিনিটে মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সাক্ষাৎ করবে।
বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয় যে, মাননীয় সমাজকল্যাণ উপদেষ্টা বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তির ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।”
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি মো: ইলিয়াস রাজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা এ.এইচ.এম সালেহ বেলাল, সহ-সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহ-সভাপতি এম. এ সালাম, সিনিয়র সহ-সভাপতি মো: সুরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মীর হাসানুল রাজীব, সহ-সাধারণ সম্পাদক মো: কামরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সদস্য মো: বুরহান উদ্দিন, রাসেল আহমেদ, ফরিদুল ইসলাম, মো: আনোয়ার হোসেন, মো: শফিকুল ইসলাম, মো: মেহেদী হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ