July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

শেখ হাসিনার ফাঁসির রায়ে খুলনায় মিস্টি বিতরণ ও জুতা নিক্ষেপ : শেখ বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় হওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে খুলনা মহানগরীতে মিষ্টি বিতরণ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সময় শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করা হয়। সোমবার মহানগরের শিববাড়ি মোড়ে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ কর্মসূচি পালন করে।

এদিকে, এছাড়া রায় ঘোষণার পরপরই খুলনার শেখ বাড়ি খেত শেখ হাসিনার চাচা আবু নাসেরের বাড়িতে ভাঙচুর অগ্নি সংযোগ করা হয়। এ সময় হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের রায় দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।

জুলাই যোদ্ধা ও ছাত্র জনতার প্রতিনিধি আহাম্মদ হামিম রাহাত বলেন, আজ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায়ে ফাঁসির দন্ড হযওয়ায় ছাত্র-জনতা সন্তোষ প্রকাশ করেছে। তারই অংশ হিসেবে কেউ কেউ মিষ্টি বিতরণ করে আনন্দ উপভোগ করছে। এছাড়া রায় উপলক্ষে রোববার রাতেই নগরীর শিববাড়ি মোড়ে শেখ হাসিনার বিকৃত ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি ঘোষণা করা হয়।

সে অনুযায়ী বেলা ১১ টা থেকে জুতা নিক্ষেপ কর্মসূচি শুরু হয়। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ও জুলায় যোদ্ধাসহ সাধারণ মানুষ জুতা নিক্ষেপ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আদালত কর্তৃক ঘোষিত ফাঁসির দন্ড দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়। এছাড়া রায় ঘোষণার পর নগরীর শেরেবাংলা রোডস্থ শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

এদিকে, শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা উপলক্ষে সকাল থেকেই নগরীতে সেনা টহলসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নগরীর শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের একাধিক টিম অবস্থান নিয়ে নিরাপত্তা জোরদার করে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ