September 15, 2026, 5:07 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে বিএনপির ২০ নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ইন্দ্রোপাশা গ্রামে বিএনপির ২০ নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৭.৩০ টায় উপজেলা জামায়াতে ইসলামী প্রধান কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মঠবাড়ী ইউনিয়নের ইন্দ্রোপাশা গ্রামের যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন ও বিএনপি নেতা সালমান মাহমুদ এর নেতৃত্বে বিএনপির এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।

যোগদানকৃত মামুন মেম্বার বলেন, আমি বিএনপির সাথে জরিত ছিলাম, রাস্তায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করেছি বিএনপির হয়ে। বরিশাল সহ যেখানেই বিএনপির প্রোগ্রাম হতো সেখানেই অংশগ্রহন করতাম। ৫ আগস্টের পর আমাদের সিনিয়র নেতাদের সাথে একাধিক বার আলাপ করেছি যারা দলের নাম ভাঙ্গিয়ে চাদাবাজি করে, সন্ত্রাসী কর্মকান্ড করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু আমাদের নেতা চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার কারনে, আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দল করা আমাদের পক্ষে করা সম্ভব না। তাই আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

এ সময় উপস্থিত ছিল উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা কবির হোসেন, সেক্রেটারি সাইদুর রহমান, সদর ইউনিয়ন আমীর আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, মাস্টার ফারুখ আহম্মেদ ও যোগদান কৃত নেতাকর্মী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ