July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

সোনামসজিদ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) রুখে দিল চোরাচালান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৮৫/১৫-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়াস্থ কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকায় চোরাকারবারীরা বিপুল পরিমাণ ফেন্সিডিল মজুদ রেখেছে এবং মাদকব্যবসায়ী সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচার করবে।

সেই তথ্যের ভিত্তিতে সোনামসজিদ বিওপি’র একটি বিশেষ টহল দল গতকাল (১৬ নভেম্বর) মধ্যরাতে আনুমানিক ১১:৪০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে এবং তল্লাশীর এক পর্যায়ে তিনটি প্লাস্টিকের ক্যারেটে বস্তাবন্দি অবস্থায় সর্বমোট ৭৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়।

বর্তমানে উদ্ধারকৃত ফেন্সিডিলগুলো সাধারণ ডায়েরীর মাধ্যমে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ