September 15, 2026, 3:42 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দক্ষিণ এশিয়ার প্রথম ‘মননমঞ্চ: দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

মো: শাকিল শেখ, স্টাফ রিপোর্টার

তরুণ প্রজন্মের মননশীলতা, যৌক্তিক চিন্তাশক্তি ও নেতৃত্বগুণের বিকাশে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীদের পরিচালিত চেঞ্জ টুগেদার ক্লাব দক্ষিণ এশিয়ার প্রথম ‘মননমঞ্চ: দ্য মাইন্ডসেট অলিম্পিয়াড-আন্তঃকলেজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) ডিআইইউ ক্যাম্পাসে দিনব্যাপী এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

দেশের বিভিন্ন জেলার অসংখ্য কলেজ থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যা প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত ও সফল করে তোলে।

এই অলিম্পিয়াডের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞানচর্চার পাশাপাশি চিন্তার দিগন্ত বিস্তৃত করার একটি প্ল্যাটফর্ম তৈরি করা। দক্ষিণ এশিয়ায় মননশীলতা (Mindfulness) এবং গ্রোথ মাইন্ডসেট (Growth Mindset) ভিত্তিক এ ধরনের অলিম্পিয়াড প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়ায় এটি অংশগ্রহণকারী তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, “মননমঞ্চ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি একটি মনন বিকাশের আন্দোলন। তরুণদের এমন একটি পরিসর দিতে চেয়েছি, যেখানে তারা নিজেদের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের দক্ষতাকে আরও উন্নত করতে পারবে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নিতে পারবে।”

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ও বিজয়ীদের উচ্ছ্বাস আয়োজকদের আরও উৎসাহিত করেছে। চেঞ্জ টুগেদার ক্লাব ভবিষ্যতে এই উদ্যোগকে আরও বড় পরিসরে, দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে, যা তরুণদের দক্ষতা বিকাশ ও ইতিবাচক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ