September 15, 2026, 5:08 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নাটোরের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর শাওন সড়ক দুর্ঘটনায় নিহত

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাকিবুল হাসান শাওন।

রোববার বিকেলে লোহাগাড়ার চুনতি এলাকায় ঘটে এই দুর্ঘটনা।

নিহত শাওন নাটোরের সিংড়া থানার পারসাঐল শেখ পাড়া এলাকার আতাউর রহমানের ছেলে।

বিকেল সাড়ে চারটার দিকে চুনতি এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনার শিকার হন। রাজশাহী থেকে আসা কয়েকজন কনটেন্ট ক্রিয়েটর সম্প্রতি বান্দরবন, সাজেক ও কক্সবাজার ভ্রমণ শেষে ফিরছিলেন। তাদের সঙ্গেই একই পথে ফিরছিলেন শাওন।

দুর্ঘটনার পর তাঁর সহযাত্রীরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানা পুলিশ জানায়, প্রথমে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে শাওনের মাথায় আঘাত লাগে। এরপর মোটরসাইকেলসহ তিনি পাশের খালে পড়ে যান।

তারা আরও জানায়, মোট সাতটি মোটরসাইকেলযোগে এ দলটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। দুর্ঘটনার পর শাওনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দুপুর ৩টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। হাইওয়ে পুলিশ দোহাজারী থানা আইনগত প্রক্রিয়া চালাচ্ছে।

শাওনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্ত, অনুসারী ও সহকর্মী কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে শোকের ছায়া নামে। জনপ্রিয় এই তরুণ সৃষ্টিশীল নির্মাতার অকাল মৃত্যুতে অনলাইন কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ