July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত

‎‎ রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি আলহাজ্ব গোলাম ফারুক খোকন বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস্ অ্যান্ড পাওয়ারউম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) বিনা-প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।

১৬ নভেম্বর রবিবার রাজধানীর পল্টন টাওয়ারের অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করা হয়।

অ্যাসোসিয়েশনের নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহবুবুর রহমান মনির, সুলতান মাহমুদ ডলার, লোকমান হোসেন, ফজলুল হক পাটোয়ারী, পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব এমএ বাকি, মোহাম্মদ হারুন অর রশিদ, আবু আহসান ফারুক ভুঁইয়া, লোকমান হোসেন, রুহুল আমিন, আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আল আমিন, জাকির হোসেন, কবির হোসেন, মোজাম্মেল হক, জামান মিয়া, সাইফুল ইসলাম, রোবেল মিয়া, মকবুল হোসেন, মনজুরুল হক ভুইয়া, ইসলাম হোসেন, তরিকুল ইসলাম, শংকর সাহা। সংগঠনের ইতিহাসে অন্যতম কর্মদক্ষ ও শিল্পবান্ধব নেতা হিসেবে পরিচিত গোলাম ফারুক খোকন দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিল্পখাতে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি গোলাম ফারুক খোকন বএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত হওয়ায় রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ