July 25, 2026, 9:10 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মাসিক অনুষ্ঠান

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে প্রতি মাসের শেষ শনিবার নিয়মিত রাজভোগ নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এদিন ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিতিতে মা গঙ্গা দেবীর পূজা-অর্চনা, তুলসীদান, বিল্বপত্র দানসহ নিত্যকার ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

মন্দির কর্তৃপক্ষ জানায়, এখানে প্রতিদিন নিত্য পূজা, সাপ্তাহিক ও মাসিক পূজা, অন্নপ্রাসনে বিশেষ রাজভোগ নিবেদনসহ মন্দিরভিত্তিক শুভ বিবাহের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বাৎসরিক দূর্গা পূজা ও মা গঙ্গা দেবীর বারুণী স্নান উৎসব অত্যন্ত ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করা হয়।

ঐতিহাসিক এই দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দিরকে রক্ষা ও সংরক্ষণের জন্য তত্ত্বাবধায়ক উপদেষ্টা মণ্ডলী এবং সরকারি প্রশাসনের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পাশাপাশি মন্দিরের বিভিন্ন আর্থিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থানীয় সমাজসহ সকল সম্প্রদায়ের ব্যক্তিবর্গকে সহযোগিতার জন্য এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

দক্ষিণ রাউজানের প্রাণকেন্দ্রে অবস্থিত এ গঙ্গা মন্দিরে প্রতিবছর বারুণী স্নান উপলক্ষে হাজারো নারী-পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটে, যা এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক মিলনমেলা হিসেবে বিবেচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ