July 25, 2026, 6:41 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

খুলনায় মৎস্য হাসপাতালের উদ্বোধন

আমিরুল ইসলাম, খুলনা ব্যুরো প্রধান

মানুষ যেমন অসুস্থ হলে হাসপাতালে যায়, তেমনি এখন থেকে মাছেরও রোগ হলে চিকিৎসার জন্য যাবে হাসপাতালে।

আজ শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় এমন একটি হাসপাতাল উদ্বোধন হয়েছে খুলনার ডুমুরিয়ায়।

ব্যক্তি উদ্যোগে উপজেলার রুদাঘরা বটতলা মোড়ে মাছ চাষীদের জন্য “ফিস স্কয়ার মৎস্য হাসপাতাল ” এর উদ্বোধন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ শাহ আলম সরকার।

মাছের রোগ বালাই সহ মাছ চাষ বিষয়ক যেকোনো সমস্যা সমূহের সমাধান করতে সম্পূর্ণ বিনামূল্যে সেবা ও পরামর্শ প্রদান করা হবে এ হাসপাতালে।

উদ্বোধন অনুষ্ঠান শেষে শাহ্ আলম সরকার বলেন, “মানুষের অসুখ বিসুখে যেমন ডাক্তারের পরামর্শ ও সেবা নিতে হয় তেমনি মাছের অসুখ সারাতে বা যেকোনো সমস্যার পরামর্শ দিতে এ ধরনের হাসপাতাল স্থাপন এক ব্যতিক্রমী উদ্যোগ। স্থানীয় খামারীসহ সারা বাংলাদেশের মাছ চাষীরা বিনামূল্যে পরামর্শ পেয়ে অনেক উপকৃত হবেন”।

সেবামূলক এ প্রতিষ্ঠানের উদ্যোক্তা আব্দুস সালাম বিশ্বাসকে তিনি সাধুবাদ জানান। পরে তিনি ফিস স্কয়ার হ্যাচারী পরিদর্শন করেন।এরপর তিনি রুদাঘরা মৎস্য খামারী স্কুলে স্থানীয় মৎস্য চাষীদের সাথে মতবিনিময় করেন।

এসময় অন্যান্যদের মধ্যে এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা যুব উন্নয়নের সিনিয়র প্রশিক্ষক মোঃ সুরাত আলী, ফিস স্কয়ারের মার্কেটিং ও সেলস অফিসার মোঃইয়াসিন বিশ্বাস,হযরত সরদার,মোঃশফিকুল ইসলাম গাজী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ