July 25, 2026, 5:49 pm
শিরনাম :
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ

ফকিরহাটে অনুষ্ঠিত হয়েছে,“আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”

শেখ সুমন আলী, ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামে পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫”।

গ্রামীণ ক্রীড়া ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার উদ্দেশ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তণ নির্বাচন কমিশনার সৈয়দ গোলাম মাহবুব আলীর ছেলে আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মনজুর আহমেদ নওরোজ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব খান গোলাম মুর্শিদ (আহবায়ক পল্লীমঙ্গল সমিতি সাতশৈয়া, ফকিরহাট, বাগেরহাট)।

উদ্বোধনী খেলায় অংশ নেয় সাতশৈয়া যুব সংঘ ও জিএম একাদশ ক্লাব খুলনা। খেলায় দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, যা দর্শকদের মুগ্ধ করে।

আয়োজক পল্লী মঙ্গল সমিতির সভাপতি বলেন, “আমরা চাই তরুণ প্রজন্ম খেলাধুলার মাধ্যমে মাদক ও সামাজিক অস্থিরতা থেকে দূরে থাকুক।”

পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল চারটি দলের অংশগ্রহণ, এবং ফাইনাল খেলায় বিজয়ী দলের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
এই টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ